আপডেট : ০৭ February ২০১৯
রাজবাড়ীর কালুখালী উপজেলায় এসএসসি পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থী বহিষ্কার ও দায়িত্বরত ৪ জন শিক্ষককে অব্যহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় ইংরেজী ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের আল আমিন ও মওদুদ নামের ২ শিক্ষার্থী কে বহিষ্কার করা হয়। এছাড়াও উপজেলার হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী মিজানুর রহমান ও আল আমিন কে বহিষ্কার এবং সংগ্রামপুর দাখিল মাদরাসা, হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসা, সূর্য্যদিয়া দাখিল মাদরাসা ও বাস্তপুর দাখিল মাদরাসার ৪জন শিক্ষককে দায়িত্বে অবহেলার কারণে অব্যহতি দেওয়া হয়। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার বহিষ্কার ও অব্যহতি প্রদান করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১