কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের ত্রি-বাষিক নির্বাচন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের ত্রি-বাষিক নির্বাচন

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ নভেম্বর, ২০১৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের ত্রি-বাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাব মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসতিয়াক আহম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ার ম্যান জায়েদা নাসরিন, পৌর মেয়র প্রার্থী রফিকুল ইসলাম তুষার, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ইমরান হোসেন হান্নান, সহ সভাপতি ইউনুস আলী, উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম অভি, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও বাংলাদেশের খবর প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক খোরশেদ আলম, ধর্মীয় সম্পাদক সোহেল মিয়া, সাহিত্য সম্পাদক সৌরভ, সমাজ কল্যাণ সম্পাদক আজহারুল ইসলাম, মানব সম্পাদক জাহাঙ্গীর আলম।

এসময় আগামী ২ বছরের জন্য আরিফ হোসেন খোকন কে সভাপতি ও আব্দুল আলিম অভিকে সাধারন সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট উপজেলা প্রেস ক্লাবের কমিঠি গঠন করা হয়।

এর আগে দুর্নীতি, মাদক ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে এক বর্ণাঢ্য র‌্যালি করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads