সারা দেশ

কালিয়াকৈরে পুকুর থেকে ২৪ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ জুলাই, ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ২৪ ঘন্টা পর সাত বছরের ছেলে আসিব বাবু নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ।

রোববার সকালে তাদের সাত বছরের ছেলে আসিফ বাবু বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা ঘনিয়ে এলেও সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজে পাওয়া যায়নি। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার সামাদ হাজীর বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।

গতকাল সোমবার দুপুরে বাড়ী পাশে একটি পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী, পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান-উদ দৌলাহ জানান, পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পরে আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads