গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বারেক মার্কেট এলাকা থেকে কালিয়াকৈর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থাণীয় সুত্র জানায়, মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে উপজেলার বারেক মার্কেট এলাকাস্থ কোয়ালিটি ও অক্সিজেন কারখানার মধ্যবর্তি স্থানে লাশটি পরে থাকতে দেখে স্থাণীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশটি উদ্ধার কালে তার গায়ে আঘাতের চিহ্ন ও পড়নে নেভী রংয়ের সার্ট ও নেভী রংয়ের জিন্স প্যান্ট ছিল বলে পুলিশ জানান। ময়না তদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। থানায় মামলা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।





