বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০১৯

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের লাশ কালিয়াকৈর প্রতিনিধির পাঠানো ছবি


গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বারেক মার্কেট এলাকা থেকে কালিয়াকৈর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থাণীয় সুত্র জানায়, মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে উপজেলার বারেক মার্কেট এলাকাস্থ কোয়ালিটি ও অক্সিজেন কারখানার মধ্যবর্তি স্থানে লাশটি পরে থাকতে দেখে স্থাণীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশটি উদ্ধার কালে তার গায়ে আঘাতের চিহ্ন ও পড়নে নেভী রংয়ের সার্ট ও নেভী রংয়ের জিন্স প্যান্ট ছিল বলে পুলিশ জানান। ময়না তদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। থানায় মামলা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১