মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আতিকুর রহমান আজাদ নামের এক সাংবাদিকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।
আহত আজাদ কালকিনি প্রেসক্লাবের সদস্য। আর এ ঘটনার সঙ্গে জড়িত মুলহোতা কবিরকে গ্রেপ্তার করেছে থানা ডাসার থানার পুলিশ।
আটককৃত হামলাকারী কবির বেপারী গোপালপুর এলাকার পশ্চিম পূয়ালী গ্রামের আব্দুল হক বেপারীর ছেলে। আজ সোমবার সকালে কবির বেপারীকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





