কলমাকান্দায় ৭ ওষুধ বিক্রেতাকে জরিমানা

প্রতীকী ছবি

সারা দেশ

কলমাকান্দায় ৭ ওষুধ বিক্রেতাকে জরিমানা

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জানুয়ারি, ২০২১

নেত্রকোণার কলমাকান্দায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও ড্রাগ লাইসেন্স নবায়ন না করার দায়ে সাত ফার্মেসিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকালে কলমাকান্দা উপজেলার  সদরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। জেলার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আব্দুর রশিদ এতে সহায়তা করেন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads