আপডেট : ১২ January ২০২১
নেত্রকোণার কলমাকান্দায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও ড্রাগ লাইসেন্স নবায়ন না করার দায়ে সাত ফার্মেসিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকালে কলমাকান্দা উপজেলার সদরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। জেলার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আব্দুর রশিদ এতে সহায়তা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১