করোনা ভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক হতেই বেসিনে বাধ্যতামূলক হাত ধোয়ার আয়োজন করেছে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশের এ নিয়ম করা হয়েছে।
ওসি মোজাহারুল ইসলাম বলেন, আমি সরাসরি গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ও হোম কোয়ারেন্টাইনে অবস্থানকারীদের বাড়ি বাড়ি গিয়েও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। এতে করে এলাকার মানুষের মাঝে সচেতনতা বাড়ছে।
থানার প্রধান ফটকের সামনে রাখা ওই বেসিনে সাবান ও পানি দিয়ে ভালভাবে দুই হাত ধুয়ে থানায় প্রবেশ করতে হবে। করোনা রোধে ওসি মোজাহারুল ইসলামের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন থানায় সেবা নিতে আসা আগন্তুকরা।





