আপডেট : ২০ March ২০২০
করোনা ভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক হতেই বেসিনে বাধ্যতামূলক হাত ধোয়ার আয়োজন করেছে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশ। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশের এ নিয়ম করা হয়েছে। ওসি মোজাহারুল ইসলাম বলেন, আমি সরাসরি গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ও হোম কোয়ারেন্টাইনে অবস্থানকারীদের বাড়ি বাড়ি গিয়েও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। এতে করে এলাকার মানুষের মাঝে সচেতনতা বাড়ছে। থানার প্রধান ফটকের সামনে রাখা ওই বেসিনে সাবান ও পানি দিয়ে ভালভাবে দুই হাত ধুয়ে থানায় প্রবেশ করতে হবে। করোনা রোধে ওসি মোজাহারুল ইসলামের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন থানায় সেবা নিতে আসা আগন্তুকরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১