করোনায় ফের শতাধিক মৃত্যু, শনাক্ত ৭৬৬৬

সংগৃহীত ছবি

জাতীয়

করোনায় ফের শতাধিক মৃত্যু, শনাক্ত ৭৬৬৬

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ জুন, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮ জনে।

এই সময়ে সাত হাজার ৬৬৬ জনের দেহে করোনার শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল নয় লাখ চার হাজার ৪৩৬ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত রোববার ১১৯ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এটিই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এদিকে গতকাল সোমবার আট হাজার ৩৬৪ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়। গত বছর দেশে করোনা মহামারি শুরুর পর যা একদিনে সর্বোচ্চ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads