কেরানীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন, ২০২১

প্রাকৃতিক দূর্যোগে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে মানবিক অর্থ সহায়তা প্রদান করেছেন কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী।

আজ মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ৪০টি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজি মোঃ সুলতান মাহমুদ।

আরো উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন পরিষদ সচিব প্রকাশ চন্দ্র সরকার, (০৪,৫'৬) নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার গুলশান আরা, ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিকুর রহমান মামুন 0৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নূর মোহাম্মদ পলাশসহ এলাকার ব্যক্তিরা। পরে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে করিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ মালিকের মানবিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে আমার এলাকায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ মালিককে মানবিক সহায়তা প্রদান করেছেন।এর পাশাপাশি আমাদের ঢাকা -৩ আসনের এমপি বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ করোনা মোকাবেলায় প্রতিটি ইউনিয়নে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন, এ ছাড়া আমার এলাকার কোন ব্যক্তি না খেয়ে থাকেনি। আমি বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ, চাল, ডাল,আলু,তেল, প্রদান করেছি এবং এ কার্যক্রম এখনো অব্যাহত আছে। আমি দক্ষিন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads