কচুয়ায় হিস্টিরিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী আক্রান্ত

কচুয়ায় গন হিস্টিরিয়া আক্রান্ত একই বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কচুয়ায় হিস্টিরিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী আক্রান্ত

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ফেব্রুয়ারি, ২০১৯

চাঁদপুরের কচুয়ায় গন হিস্টিরিয়া একই বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়নের নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন ভৌমিক জানান, সকাল ১১টার দিকে অষ্টম শ্রেনীর একজন শিক্ষার্থী হঠাৎ মাথা ঘুরাচ্ছে বলে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তাকে দেখে ৬ষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত প্রায় ৫০ শিক্ষার্থী একইভাবে আক্রান্ত হয়। পরে দুপুর দেড়টার দিকে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক ও আশপাশের অভিভাবকদের সহযোগিতায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

আক্রান্তদের মধ্যে ফারিয়া, লিজা, সিয়াম, ওম্মে আয়মা, আফরিন, সুমাইয়া, মীম, রোকসানা, তানজীনা, তামান্না, সাবনুর, হালিমা, জেসমিন, সুমাইয়া, তাহমিনা, খাদিজা, রোকেয়া ও সুমাইয়া আক্তারসহ প্রায় ৪৬জন চিকিৎসাধীন রয়েছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) সোহেল রানা জানান, শিক্ষার্থীদের নিয়ে আসার পর পরই আমরা চিকিৎসা দিয়েছি। এখন অনেকেই সুস্থ্য হয়ে উঠছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে একজন অসুস্থ হয়ে পড়ায় বাকীদের মধ্যে আতংক কাজ করেছে। এ কারণে বাকীরাও অসুস্থ্য হয়ে পড়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মাহবুবুর রহমান জানান, হিস্টিরিয়ায় আক্রান্ত হলে ভয় পাওয়ার কিছু নেই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমি উপজেলার চিকিৎসকদেরকে ভালোভাবে চিকিৎসা দেয়ার জন্য বলেছি। আমার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে। তবে আক্রান্তরা আজকের মধ্যেই সেরে উঠবে বলে আশা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads