সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর স্ত্রীর দাফন সম্পন্ন

সংগৃহীত ছবি

সারা দেশ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর স্ত্রীর দাফন সম্পন্ন

  • সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ফেব্রুয়ারি, ২০১৯

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর স্ত্রী পাবনা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ লুৎফন্নেছা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় বেড়া বি.বি  পাইলট উচ্চ বিদ্যালয়ে তার জানাযা শেষে বৃশালিকা গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়

মরহুমার জানাযা নামাজে  সাবেক রাকসু ভিপি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্টু, জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, রানা প্রপাট্রিজ অ্যান্ড ডেভলোপারর্স এর চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, মাসপো গ্রুপের চেয়ারম্যান সনি বিশ্বাস, সাঁথিয়া ও বেড়া উপজেলা নির্বাহী অফিসার, পাবনা জেলা ও সাঁথিয়া, বেড়া উপজেলা আওয়ামী লীগ নেতারা, সাথিঁয়া প্রেসক্লাবের সাংবাদিকরাসহ অসংখ্য মানুষ মরহুমার জানাযার নামাজে শরীক হন।

উল্লেখ্য, গত রোববার সকাল ১১টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্নাল্লিাহে রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে  লিভার, কিডনি, ডায়াবেটিক ও ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জানুয়ারী রাত ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় ।

মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads