কক্সবাজারে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

ছবি : সংগৃহীত

অপরাধ

কক্সবাজারে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর, ২০১৯

কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে বউ-শাশুড়ি ও দুইটি শিশু রয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার পূর্ব রতনাপালং এলাকায় কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা সখি বড়ুয়া ওই এলাকার প্রবীণ বড়ুয়ার স্ত্রী। নিহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

উখিয়া থানার ওসি আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে উপজেলায় পূর্ব রতনাপালং এলাকায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা প্রবাসীর মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে।

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নিহতদের মরদেহ দেখে পুলিশের খবর দেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads