আপডেট : ২৬ September ২০১৯
কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে বউ-শাশুড়ি ও দুইটি শিশু রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার পূর্ব রতনাপালং এলাকায় কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সখি বড়ুয়া ওই এলাকার প্রবীণ বড়ুয়ার স্ত্রী। নিহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। উখিয়া থানার ওসি আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে উপজেলায় পূর্ব রতনাপালং এলাকায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা প্রবাসীর মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নিহতদের মরদেহ দেখে পুলিশের খবর দেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১