জাতীয়

আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ এপ্রিল, ২০২১

আশুলিয়ায় ট্রাক চাপায় হানিফ হোসেন (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো একজন।

গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার কবিরপুর ওয়াবদা এলাকায় এ দ‍ুর্ঘটনা ঘটে। নিহত হানিফ জিরানী কোনাপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে।

সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবু তালেব ভূইয়া জানান, নিহত হানিফ ও তার বন্ধু মাসুদ মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল থেকে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কবিরপুর ওয়াবদা এলাকায় পৌচ্ছলে ঢাকাগামী অজ্ঞাত এক ট্রাক তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় হানিফের এবং আহত মাসুদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ঘাতক ট্রাক ও চালক কাউকেই আটক করতে পারেনি পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads