জাতীয়

আশুলিয়ায় কম্বল মোড়ানো শিশুর লাশ উদ্ধার

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল, ২০২১

আশুলিয়ায় নিজ ঘরের টয়লেটের ফলস ছাদ থেকে কম্বল মোড়ানো সাজ্জাত হোসেন নামে ৮ বছরের শিশুর লাশ করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার বুড়িবাজার এলাকায় আব্দুল মান্নানের ৬ তলা ভবনের ৫ তলার একটি ফ্লাট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মা দুজনই কর্মজীবী। সাজ্জাদের বাবা ইউসুফ আলী ইলেকট্রনিকসের স্থানীয় একটি দোকানের কর্মচারী, মা খাদিজা বেগম স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। সন্তানকে নিয়ে তারা ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

দুপুরে নিহত সাজ্জাতের মা বাড়ি ফিরে ফ্ল্যাটের দরজায় তালা দেখতে পায়। ছেলে বাইরে গেছে ভেবে চারদিকে খোঁজ‍ার পর ছেলেকে না পেয়ে বাসার দরজা খুলে শোকেসের দরজা খোলা দেখতে পায়। একসময় টয়লেটের ফলস ছাদের দরজাটা খুলে ভিতরে কম্বলে মোড়ানো অবস্থায় ছেলে সাজ্জাদের লাশ দেখতে পায় তারা।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক আব্দুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শিশুর পরিবারের অভিযোগ, কিছু টাকা ও স্বর্ণালংকারও খোয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads