আখাউড়ায় পশু জবাইয়ের ৫০ স্থান নির্ধারণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় পশু জবাইয়ের ৫০ স্থান নির্ধারণ

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ জুলাই, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০টি জায়গায় কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ করেছে পৌর কর্তৃপক্ষ। যারমধ্যে অধিকাংশই খেলার মাঠ, খোলা জায়গা বিদ্যালয় মাঠ,মসজিদ মাদ্রাসা প্রাঙ্গন রয়েছে। এই পৌরসভার অধিনে থাকা ৯টি ওয়ার্ডের এসব জায়গায় কোরবানির পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। পৌর এলাকার পরিবেশ সুষ্ঠ রাখার স্বার্থে স্থানীয় সরকারের নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয় । ইতিমধ্যে নির্ধারিত জায়গায় পশু কোরবানি দিতে প্রচারনা ও করা হয়েছে।

এদিকে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের পর দ্রুত বর্জ্য অপসারনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পৌর কর্তৃপক্ষ। কোরবানির ঈদের দিন দুপুর থেকেই ট্রাকের মাধ্যমে বর্জ্য অপসারণের কাজ শুরু হবে। তাছাড়া যারা নিজ বাড়ির আঙ্গিনায় কোরবানি দিবেন তারা নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ। কেউ যাতে পশু বর্জ্য যেখানে সেখানে না ফেলতে পারে সচেতনতা বৃদ্ধির জন্য পৌর কর্তৃপক্ষ প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হয়। তাছাড়া প্রতিটি ওয়ার্ডে মসজিদে মসজিদে ইমামদর মাধ্যমে নির্দিষ্ট স্থানে কোরবানি পশু জবাই করার জন্য বলা হয়েছে। পৌর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, পৌর সভার এ উদ্যোগ আসলেই প্রংশসা পাওয়ার যোগ্য। আমি এ উদ্যোকে স্বাগত জানাই। গত বছর পৌর সভার দেওয়া জায়গায় পশু কোরবানি দিয়েছি। এবারও নির্ধারিত জায়গাতে পশু কোরবানি দেব।

আখাউড়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো,ফয়ছল আহাম্মেদ খান বলেন গত বছর নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইয়ের আহবান জানালে বেশ সাড়া মেলে। এবছর ৯টি ওয়ার্ডে ৫০টি স্থানে কোরবানির পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করা হয়। আমরা আশা করছি জনগন নির্দিষ্ট স্থানে এসে তাদের কোরবানির পশু জবাই করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads