আখাউড়ায় করোনা ভ্যাকসিনে মানুষের আগ্রহ বাড়ছে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় করোনা ভ্যাকসিনে মানুষের আগ্রহ বাড়ছে

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাণঘাতী করোনার ভ্যাকসিন নিয়ে প্রথম অবস্থায় মানুষের মধ্যে ভয় কাজ করলেও বর্তমানে অনেকাংশেই সেই ভয় দূর হয়েছে। করোনা ভ্যাকসিন নিতে আস্থা বৃদ্ধি পাওয়ায় দিন দিন আগ্রহী মানুষের সংখ্যাও বাড়ছে। সারা দেশের ন্যায় এ উপজেলায় গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। ভ্যাকসিন নিয়ে অনেকেই বলেছেন, প্রাণঘাতী এই ভাইরাস থেকে এখন নিরাপদ বোধ করছেন তারা।

করোনা প্রতিরোধে গণ টিকাদান কর্মসূচির মঙ্গলবার দশম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,  বিভিন্ন বয়সী লোকজন এ ভ্যাকসিন নিতে ভিড় করছেন। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হচ্ছে। করোনাভাইরাস মোকাবিলার সম্মুখযোদ্ধাদের পাশাপাশি বয়সে প্রবীণরা ও পিছিয়ে নেয় ভ্যাকসিন নিতে। হাসপাতাল ঘুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই মানুষকে ভ্যাকসিন নিতে দেখা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর এ রিপোর্ট লেখা পযর্ন্ত  প্রশাসনের কর্মকর্তা,পুলিশ, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ীসহ মোট ৮৭০  জন এ ভ্যাকসিন নিয়েছেন।  এ কার্যক্রমে সাধারণ মানুষের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

ব্যবসায়ী কাজী কামরুল হাসান প্রদীপ বলেন, প্রথমে কিছুটা চিন্তা ছিল। কিন্তু  ভ্যাকসিন নেওয়ার পর কোন অসুবিধে হয়নি। ৪০ বয়সের ঊর্ধ্বে সবারই টিকা নেয়া উচিত।

প্রেসক্লাব সভাপতি মো. মানিক মিয়া বলেন, ভ্যাকসিন নিতে ৬-৭ সেকেন্ডের বেশী সময় লাগে না। কোন প্রকার অসুবিধে হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বলেন শুরু থেকেই ভ্যাকসিন নিতে আসা মানুষের ভালো সাড়া পাচ্ছি। সবাই সুশৃঙ্খলভাবে হাসপাতালে এসে ভ্যাকসিন নিচ্ছেন।

এ উপজেলায় ২৮০ ভায়াল ভ্যাকসিন এসেছে। ২ হাজার ৮০০জন এ নিতে পারবে । এ  পযর্ন্ত  মোট  ৮৭০  জন ভ্যাকসিন নিয়েছে বলে  জানায়।  

তিনি আরো  বলেন প্রতিদিনই ভ্যাকসিন নিতে আগ্রহীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নারী-পুরুষ সবাই ভ্যাকসিন নিতে আসছেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। যারা এ পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। স্বাভাবিক কাজকর্ম করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads