'প্রধানমন্ত্রী ফিরলে ৭ কলেজ বিষয়ে সিদ্ধান্ত'

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

জাতীয়

'প্রধানমন্ত্রী ফিরলে ৭ কলেজ বিষয়ে সিদ্ধান্ত'

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুলাই, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলকারীদের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

আজ বুধবার সচিবালয়ে ঈদুল আ জহার প্রস্তুতি, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক সংস্কার ও সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাত কলেজের অন্তর্ভুক্তি বাতিলের দাবি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘৭ কলেজ অধিভুক্তির বিষয় শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনের বিষয়ে আমরা সজাগ আছি। এই বিষয়টি প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি। তিনি আসলে যৌক্তিক বাস্তবসম্মত বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু এর আগে তারা যেন রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট না দেয়, জনদুর্ভোগ সৃষ্টি না করে। সেই ব্যাপারে তাদের অনুরোধ করছি, তারা যেন ধর্মঘটের পথ থেকে বিরত থাকে।’

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রীর স্বামী গুরুতর অসুস্থ তারপরও তিনি দু-একদিনের মধ্যে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। কাজেই আলাপ-আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান করা যায়, সেখানে পথ অবরোধ করে জনগণকে দুর্ভোগে ঠেলে না দেয়ার পরামর্শ আমি তাদের দিচ্ছি।’

গত কয়েকদিন ধরে ৭ কলেজের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করছে ঢাবি শিক্ষার্থীরা। তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয়।
সাতটি কলেজের শিক্ষার্থীরাও ঢাবি কর্তৃপক্ষের বিভিন্ন বিষয় নিয়ে অসন্তুষ্ট। সম্প্রতি সময়মতো পরীক্ষা নেয়া, ফল প্রকাশসহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads