হাইকোর্টের ১৬ বেঞ্চ পুনর্গঠন

হাইকোর্ট

আইন-আদালত

হাইকোর্টের ১৬ বেঞ্চ পুনর্গঠন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৫ ডিসেম্বর, ২০১৮

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৬টি বেঞ্চ পুনর্গঠন হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের এক আদেশে এ বেঞ্চ পুনর্গঠন হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চের কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত বেঞ্চ ফৌজদারি আপিল, জামিন ও মোশন এবং বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের মামলা ছাড়া ফৌজদারি আপিল, জামিন ও মোশন শুনবেন। বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ ফৌজদারি আপিল, জামিন, মোশন, রুল ও আবেদনপত্র; বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ ফৌজদারি, আপিল, রিভিশন ও মোকদ্দমা গ্রহণ করবেন। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চও একই বিষয়ে শুনবেন। ফৌজদারি আপিল ও মঞ্জুরিকৃত জামিন আবেদন ও মোকদ্দমার শুনানি গ্রহণ করবেন বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত বেঞ্চ। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান আয়কর, ভ্যাট, কাস্টমস বিষয়ে শুনবেন।

বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াত ফৌজদারি বিষয়ের সঙ্গে ৪৯৮ ধারা মোতাবেক ২০১৪ সালের মোকদ্দমা নিষ্পত্তি করবেন। ফৌজদারি বিষয়াদি ও দুদকের রিট রিভিশন ও আবেদনপত্রের শুনানি গ্রহণ করবেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত বেঞ্চ।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ ফৌজদারি বিষয়ের সঙ্গে ৪৯৮ ধারা মোতাবেক ২০১৪ সালের মোকদ্দমা, বিচারপতি মো. ফারুক (এম ফারুক) ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত বেঞ্চ ফৌজদারি বিষয়ের সঙ্গে ৪৯৮ ধারা মোতাবেক ২০১৪ সালের মোকদ্দমা, বিচারপতি এএনএম বসির উল্লাহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত বেঞ্চ ফৌজদারি বিষয়ের সঙ্গে ৪৯৮ ধারা মোতাবেক ২০১৪ সালের মোকদ্দমা বিষয়ে শুনবেন।

ফৌজদারি বিষয়ের সঙ্গে ৪৯৮ ধারা মোতাবেক ২০১৫ সালের মোকদ্দমা বিষয়ে শুনবেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও মো. আতোয়ার রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনবেন ৪৯৮ ধারা মোতাবেক ২০১৫ সালের মোকদ্দমা বিষয়ে। এ ছাড়া বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত বেঞ্চ ৪৯৮ ধারা মোতাবেক ২০১৪ সালের ফৌজদারি বিবিধ মোকদ্দমা শুনবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads