সেই হেলিপ্যাড এখন মাদকের তীর্থস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সংরক্ষিত ছবি

শিক্ষা

সেই হেলিপ্যাড এখন মাদকের তীর্থস্থান

  • জুবায়ের উদ্দিন, চবি
  • প্রকাশিত ২৬ অগাস্ট, ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা পাচার হচ্ছে হেলিপ্যাড থেকে। এটি চবির মাদক লেনদেনের তীর্থস্থান বলে জানা গেছে।

হেলিপ্যাডটি চবির প্রথম সমাবর্তন ও ফরেস্ট্রি কমপ্লেক্স উদ্বোধনের জন্য আসা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হেলিকপ্টার অবতরণের জন্য তৈরী করা হয়েছিল।

ফরেস্ট্রির গ্যারেজ সংলগ্ন পূর্বদিকের গেইটটি সব সময় খোলা থাকে। যেখান দিয়ে মোটর সাইকেলযোগে ক্যাম্পাসের ভিতরে মাদক ঢুকে হরহামেশা।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি রিক্সা এসে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে দাঁড়ায়। মোবাইল বের করে কাকে যেন কল দেয়। পরে হেলিপ্যাডের উপরে চলে যায় সে। উপরে আরও দুজন লোকের সাথে কথা বলে কাগজে মোড়ানো কি যেন নিয়ে আসে। খবর নিয়ে জানা যায় ইয়াবা নিয়ে আসছে। শুধু সোমবার সন্ধ্যাই নয়, প্রায় প্রতিনিয়তই চলছে এসব কারবার। মাঝে মাঝে এখানে বসে মাদকের হাট। দেখার যেন কেউ নেই।

এদিকে নিরাপত্তা কর্মীদের বেখেয়ালিপনা ও তাদের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন অনেকেই। তাদের কারণেই এসব ব্যবসা এখানে চাঙ্গা।
তারা দেখেও না দেখার মতো করে থাকে। কারণ তারা নিজেরাই নাকি এসব ব্যবসার সাথে জড়িত।

এ বিষয়ে জানতে চাইলে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইন্সটিটিউটের শিক্ষার্থী ও চবি ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শাওন জানান, প্রায় সময় এসব দৃশ্য চোখে পড়ে। এদিকে বারণ করলে তো অন্য দিকে শুরু করে দেয়। প্রশাসনকেও কয়েক দফা জানিয়েছি তারাও কোন ব্যবস্থা নেয়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, আমি বিষয়টি যাচাই করে দেখছি। সেখানে যে গেইটটি খোলা রয়েছে সেটি বন্ধ করার ব্যবস্থা করতেছি। পুলিশের সহযোগিতায় আমরা সেখানে খুব শীঘ্রই অভিযান পরিচালনা করব।

এ বিষয়ে হাটহাজারি থানার ওসি (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বিষটি জানলাম। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads