সুবর্ণচরে ভূমিহীন নেতার হত্যাকারীদের ফাঁসির দাবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভূমিহীন নেতা নুর নবী চৌধুরীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সুবর্ণচরে ভূমিহীন নেতার হত্যাকারীদের ফাঁসির দাবি

  • সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুন, ২০১৯

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভূমিহীন নেতা নুর নবী চৌধুরীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভূমিহীন ও এলাকাবাসী।

আজ সোমবার বিকেল পৌনে তিনটায় উপজেলার হাজী ইদ্রিস বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য এবং ভূমিহীনরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তরা বলেন,একজন অন্ধপ্রতিবন্ধী ভূমিহীন নেতাকে দিনের বেলায় প্রকাশ্যে হত্যা করেন ফরিদ, শাহজাহান, মোস্তফা, হানিফ, চাঁন মিয়া, সাইফুলসহ এদের সহযোগিরা। হত্যার ২১ দিন পেরিয়ে গেলেও আসামীরা ধরা পড়েনি।এসকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি আওতায় এনে ফাঁসির দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী পেয়ারা বেগম, জামাতা বেলাল উদ্দিন, ভাতিজি শিউলি , পূর্র্নিমাও ভূমিহীন নেতা শাহ আলম।

উল্লেখ্য,সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে নূর নবী প্রকাশ নোব্বা চোরা (৫৮) নামের এক অন্ধ বৃদ্ধের বাড়িতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় তার বসত ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।ঐদিন নিহতের স্ত্রী পেয়ারা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে চর জব্বার থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads