দিনব্যাপী ডায়াবেটিক  সমিতির ফ্রি চিকিৎসা সেবা

মহাদেবপুর ডায়াবেটিক সমিতির নিজেস্ব কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করছেন সমিতির সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরপুর সরকারী বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দিনব্যাপী ডায়াবেটিক  সমিতির ফ্রি চিকিৎসা সেবা

  • মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুন, ২০১৯

নওগাঁর মহাদেবপুরে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ সোমবার মহাদেবপুর ডায়াবেটিক সমিতির নিজেস্ব কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন সমিতির সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরপুর সরকারী বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল।

এ সময় ডাঃ মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী, সমিতির যুগ্ম সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাখাওয়াত হোসেন, সমিতির প্রচার সম্পাদক রবিউল আলমসহ বিভিন্ন প্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ সেবা ক্যাম্পে দেড় শতাধিক ডায়াবেটিস রোগীর সকল প্রকার পরীক্ষা ও চিকিৎসা ফ্রি প্রদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads