জাতীয়

দেশে করোনায় আরও ৩০ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ নভেম্বর, ২০২০

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩০৫ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৩৬৪ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জন করোনা রোগী।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১১৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫৩১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৬ লাখ ৬ হাজার ৯৫২টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৯২ শতাংশ।

নতুন যে ৩০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী পাঁচজন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৩৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৬ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads