কালিয়াকৈর যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কালিয়াকৈর যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ নভেম্বর, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে ২৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর চন্দ্রা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সিকদার মোশারফ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলি, গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এস এম আলতাফ হোসেন, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহির ইসলাম জয়, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল ওহাব মিঞা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জসিম আহমেদ, পৌর যুবলীগের লীগের সভাপতি আতাউর রহমান জয়, পৌর যুবলীগের সাধারন সম্পাদক সুমন রানা, মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সোলাইমান দেওয়ান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রিয়াদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকারসহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads