ট্রেনের নিচে লাফিয়ে পড়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ট্রেনের নিচে লাফিয়ে পড়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ট্রেনের নিচে লাফিয়ে পড়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ নভেম্বর, ২০১৯

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নীচে ঝাপ দিয়ে রীনা আক্তার (১৯) নামে এক জলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে পূর্বধলা উপজেলার তারাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

রীনা আক্তার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষোরা গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। তিনি পূর্বধলা ডিগ্রী কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহিদুর রহমান জানান, পূর্বধলার জারিয়া থেকে একটি লোকাল ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে যাবার পথে তারাকান্দা এলাকায় পৌছার পর চলন্ত ট্রেটির নিচে ঝাপ দেয় ফাতেমা। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি বলেও জানান ওসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads