সিরাজগঞ্জের তাড়াশে ১৩ কেজি গাঁজাসহ এক গাঁজাচাষীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
গত বুধবার রাতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে তাকে আটক করে র্যাব। এসময় ১৩ কেজি কাঁচা গাঁজাসহ ওই গাঁজাচাষীকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত গাঁজাচাষী হলেন, তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের মৃত নজরুল ইসলাম এর ছেলে আঃ হামিদ ।
র্যাব জানান, গাজাঁ ব্যবসায়ী আঃ হামিদ তার নিজ বসত বাড়ীতে সকলের অগোচরে গাঁজার গাছ লাগিয়ে গাঁজা চাষ ও ব্যবসায় করে আসছিল । এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজার গাছ সহ হাতে নাতে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে র্যাব।





