চট্টগ্রামে বেতন ও ত্রাণের জন্য সড়কে নেমে বিক্ষোভ করেছে পরিবহণ ও তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় ফ্রাস্ক অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিক ও বড়পোল মোড়ে পরিবহণ শ্রমিকরা কয়েক ঘন্টা ধরে এই বিক্ষোভ করে।
তাদের অভিযোগ, কয়েকদিন আগে ত্রাণ দেয়ার কথা বলে পরিবহণ শ্রমিকদের কাছ থেকে একশো টাকা করে চাঁদা আদায় করে শ্রমিকদের একটি পক্ষ। কিন্তু আজ ত্রাণ দেয়ার কথা থাকলেও তারা আসেননি।
এদিকে, পোশাক কারখানাটির শ্রমিকরা জানান, কয়েকদিন ধরে বেতন দেয়ার কথা বলা হলেও কথা রাখেনি গার্মেন্টস মালিক। তাই রাস্তায় নামতে বাধ্য হন তারা।





