গোপালগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

অপরাধ

গোপালগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুন, ২০১৯

গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গুচ্ছগ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে তাকে সুকৌশলে ধর্ষণ করা হয় বলে থানায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় সদর থানা পুলিশ  শিমুলকে(২৫) আটক করেছে।তার বাড়িও একই এলাকায়।তার বাবার নাম শাহাজান মোল্লা।সে একজন রাজমিস্ত্রী।

জানা গেছে, ধর্ষিতা ওই নারীর স্বামী শহরে একজন পুরি বিক্রেতা।গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে তিন সন্তানের জননী ওই নারী ঘরে ঘুমিয়ে ছিলেন।স্বামী ঘরে না থাকার সুযোগে শিমুল মোল্লা ঘরে ঢুকে স্বামী সেজে তার সাথে অবৈধ কাজ করে।কিন্তু ওই নারী কিছু সময় পরেই বুঝতে পারে ওই লোক তার স্বামী নয়। রাত ১২টার দিকে তার স্বামী বাড়ি ফিরে আসলে বিষয়টি তার স্বামীকে জানায়।পরে আজ সোমবার দুপুরে এ বিষয়ে পুলিশকে জানালে পুলিশ ওই শিমুলকে গ্রেফতার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।অভিযুক্ত শিমুল মোল্লা প্রাথমিক ভাবে পুলিশের কাছে এ ঘটনা স্বীকার করেছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হযেছে হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads