কুমিল্লায় চাঁদাবাজ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

কুমিল্লায় চাঁদাবাজ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৬ মার্চ, ২০২০

কুমিল্লায় চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ শুক্রবার দিবাগত রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নগরীর রাজগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ সক্রের সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে আরিফুর রহমান (২৭), নগরীর দক্ষিণ চর্থা বড় পুকুর পাড়া এলাকার মোস্ফা মিয়ার ছেলে রনি মিয়া (২৬) এবং দেবিদ্বার উপজেলার ধামতি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে ইমাম হোসেন (২৫)। ভাড়া থাকেন নগরীর টমছম ব্রীজ কমার্স কলেজ এলাকায়।

কুমিল্লা র‌্যাব-১১-সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেপ্তারকৃত চাঁদাবাজ সক্রের সদস্যদের কাছ থেকে নগদ ২ হাজার টাকা, দুইটি সাংবাদিক আইডি কার্ড ও চাঁরটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তারা পরস্পর যোগসাজশে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে কুমিল্লার বিভিন্ন স্থানে বিভিন্ন লোকদের নিকট থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads