জেলা-উপজেলা পর্যায়ে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ প্রস্তুত

সংগৃহীত ছবি

জাতীয়

করোনা ভাইরাস

জেলা-উপজেলা পর্যায়ে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ প্রস্তুত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ মার্চ, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে দেশের জেলা-উপজেলা পর্যায়ে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। উপসর্গ থাকায় তিনজন বাংলাদেশিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি। 

আজ শুক্রবার বিকেলে মহাখালীতে নিয়মিত ব্রিফিং এ তিনি আরো বলেন, নতুন করে ৫টি দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পরিসংখ্যান বলছে, তরুণরা বেশি আক্রান্ত হলেও মৃত্যু হার বেশি বয়স্কদের।

আইইডিসিআর-এর পরিচালক বলেন, পশ্চিমবঙ্গ বা যে সমস্ত রাজ্যের সাথে আমাদের বর্ডার আছে, সে সমস্ত দেশে যদি আসে তাহলে আমাদের দেশে চলে আসতে পারে। সেই আশঙ্কা থেকেই আমরা সবকটা স্থলবন্দর স্ক্যানিং করছি। প্রস্তুতির কোনো শেষ নেই, প্রতিদিন আমরা আরো আপডেট করি। গরম আসছে দেখে আমাদের দেশে করোনা রোগ বেড়ে যাবে সেই আশঙ্কা না করে প্রতিরোধ করে জীবনাচরণ পরিবর্তন করে আমরা প্রতিরোধ গড়ে তুলকে পারি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads