জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ‘হীরের টুকরো’ মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, ‘দেশের খেলাধুলা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য নড়াইল-২ আসনের এমপি মাশরাফির যোগ্যতা রয়েছে। সে এমপি হলে শুধু নড়াইল নয় গোটা দেশ উপকৃত হবে।’
‘দেশকে এগিয়ে নিতে তার (মাশরাফির) মতো ভালো এবং সৎ মানুষের প্রয়োজন’, যোগ করেন তারা।
এসময় বক্তব্য রাখেন নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, নারী নেত্রী আঞ্জুমান আরা প্রমুখ।





