সিরাজদিখানে ঐকতান যুব ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সিরাজদিখানে ঐকতান যুব ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

  • সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ এপ্রিল, ২০২০

সিরাজদিখান বালুচর ইউনিয়নে গুচ্ছ গ্রামের অর্ধশত নিম্ম আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ঐকতান যুব ফাউন্ডেশন।

আজ রবিবার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গুচ্ছ গ্রামে এ ত্রাণ বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি রাজিব মোল্লার নেতৃত্বে ও সাধারণ সম্পয়াদক নাজমুল মোল্লার সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কে এন ইসলাম বাবুল, কবি সালাহউদ্দিন সালমান, সাংবাদিক আবদুল্লাহ আল মাসুদ, সংগঠনের কার্যকারী সদস্য, সামসুল মোল্লা ও কাদির মোল্লাসহ আরও অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads