ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬৫

প্রতীকী ছবি

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ এপ্রিল, ২০২০

রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধান মাড়াই করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ৬৫জন আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তীতে সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুল সংখক পুলিশ মোতায়েন করা হয়েছে।  

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রোববার সন্ধ্যায় ডিঘর ও সূচীউড়ার তিতাস নদীর পাড়ে ফারুক মিয়া ধান মাড়াই করছিলেন। সে সময় কামাল মিয়া নামে এক ব্যক্তি ধান মাড়াইয়ের উপর একটি ছোট ট্রাক উঠিয়ে দেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে বিষয়টি দুপক্ষের লোকজন জানতে পেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। 

এসময় উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৬৫ জন আহত হন।  

গোকর্ণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষ হয়। উভয়পক্ষের আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষের লোকজনকে বাড়িতে পৌঁছে দিয়েছি। তবে এলাকায় পুলিশ মোতায়েন আছে। 

নাসিরনগর থানা ওসি সাজেদুর রহমান বলেন, করোনার ভয়ে মানুষ যখন ঘরে তখন নাসিরনগরে প্রতিদিনই ঘটছে ঝগড়ার ঘটনা। যা খুবই দুঃখজনক। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads