টাঙ্গাইলে সুন্দরবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

টাঙ্গাইলে সুন্দরবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ৯ অগাস্ট, ২০১৯

ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগ মুহূর্তে একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে।

বঙ্গবন্ধুসেতু পুর্ব রেল ষ্টেশনের দায়িত্বরত ষ্টেশন মাষ্টার মাসুম আলী খান জানান, সুন্দরবন এক্সপ্রেসের একটি বগির সামনের দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। স্থানীয় যন্ত্রপাতি দিয়ে চাকা লাইনে উঠানোর পর ট্রেনটি লাইন ফের চালু হয়। তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads