আলম শরীফের চিকিৎসার দায়িত্ব নিলেন আবুল হাসানাত আব্দুল্লাহ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাংলাদেশের খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর

আলম শরীফের চিকিৎসার দায়িত্ব নিলেন আবুল হাসানাত আব্দুল্লাহ

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল, ২০২২

গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশের খবর পত্রিকায় “বাঁচতে চায় আলম শরীফ” শিরোনামে সংবাদ প্রকাশের পর মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, ঝালমুরি বিক্রেতা আলম শরীফের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এছাড়াও শনিবার সকালে পরিবারটির জন্য মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র ব্যক্তিগত অর্থায়নে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার জানান, মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির নির্দেশে শুক্রবার দুপুরে অসুস্থ আলম শরীফের মাহিলাড়া গ্রামের বাসায় গিয়ে চিকিৎসার দায়িত্ব নেয়ার বিষয়টি জানানো হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, আমাদের

একমাত্র রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পরামর্শে ছিন্নমূল আলম শরীফের পরিবারকে স্থায়ী পূর্ণবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads