আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিতে ঢাকামুখী অসংখ্য নেতাকর্মী

শুক্রবার ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। সম্মেলনে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা হতে অসংখ্য নেতাকর্মী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। নেতাকর্মীদের বয়ে আনা গাড়ীর চাপে বৃহস্পতিবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সিরিয়াল

আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিতে ঢাকামুখী অসংখ্য নেতাকর্মী

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর, ২০১৯

শুক্রবার ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। সম্মেলনে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা হতে অসংখ্য নেতাকর্মী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। নেতাকর্মীদের বয়ে আনা গাড়ীর চাপে বৃহস্পতিবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি ও অন্যান্য সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাট দিয়ে গত কয়েকদিনের তুলনায় অতিরিক্ত হারে যানবাহন পার হতে শুরু করে। স্বাভাবিক যানবাহনের পাশাপাশি আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিতে যাওয়া যানবাহনের কারণে দুপুরের পর থেকে ঘাট এলাকায় মহাসড়কে দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হতে থাকে। নৌরুটের ১৬টি ফেরির মধ্যে এনায়েতপুরী নামের একটি বড় ফেরি বিকল রয়েছে। এতে করে নদী পার হতে আসা যানবাহনগুলোর বাড়তি সময় লাগায় কিছুটা দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তবে নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকায় যানবাহনগুলোকে দ্রুত সময়ের মধ্যে নদী পার করা হচ্ছে বলে ফেরি কর্তৃপক্ষ জানায়।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রণি জানান, স্বাভাবিক যানবাহনের পাশাপাশি ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিতে যাওয়া যানবাহনগুলোর কারণে ঘাট এলাকায় যানবাহনের সিরিয়াল সৃষ্টি হয়েছে। তবে বহরে পর্যাপ্ত (১৫টি) থাকায় পর্যায়ক্রমে যানবাহনগুলো পার করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads