‘রাতারাতি মশা নিধন করতে পারব না’

সংগৃহীত ছবি

জাতীয়

‘রাতারাতি মশা নিধন করতে পারব না’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ অগাস্ট, ২০২১

রাতারাতি মশা নিধন করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘এখনই মশানিধন করে ফেলা যাবে, এটা বলে লাভ হবে না। এটা বাস্তব কথা। আমরা কী কী পরিকল্পনা করছি, এগুলো যদি একটা লাইনআপ করে সারা বছর চালাতে পারি, তখনই আমাদের কাজ হবে। আমরা কাজ করে যাব, আমরা হাল ছাড়ব না।’  মঙ্গলবার সকালে ডিএনসিসির কনফারেন্স রুমে ডিএনসিসির স্প্রেম্যান সুপারভাইজরদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, কীটতত্ত্ববিদ প্রফেসর কবিরুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র আতিক বলেন, ‘এখন আধুনিক যত প্রযুক্তি আছে সেগুলো নিয়ে কাজ করব। এজন্য কীটতত্ত্ববিদদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আমাদেরকে বলুন কীভাবে, কোন পদ্ধতিতে মশা মারা যায়। সিটি করপোরেশনের যেমন দায়িত্ব আছে, সঙ্গে সঙ্গে নগরবাসী যারা আছেন সকলে মিলে সুন্দর ঢাকা শহর যেন গড়তে পারি, সেটাই করব।’

মশক সুপারভাইজারদের হুঁশিয়ারি করে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মশক নিধনে আর ফাঁকিবাজি করলে মশক সুপারভাইজরদের বরখাস্ত করবো। ফাঁকি ধরা পড়লেই আমি চাকরিতে রাখতে পারব না, ভেরি সরি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads