সারা দেশ

‘চা, পান, সিগারেট না কিনে পরিবারের জন্য দুধ নিয়ে যান’

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১ জুন, ২০২১

প্রত্যেক মানুষের দৈনিক খাবারের তালিকায় দুধ রাখা আবশ্যক। বাইরে চা, পান, সিগারেটের পেছনে আমরা দৈনিক যে টাকা অপচয় করি তার অর্ধেক টাকা দিয়ে পরিবারের সবার জন্য দৈনিক এক গ্লাস দুধের ব্যবস্থা করা যায়। চা, পান, সিগারেটের কারনে শরীরে সমস্যা তৈরি হয়, অল্প বয়সে জীবন ঝুকির মধ্যে পড়ে, সর্বপরি মৃত্যু ঘটায়। অন্যদিকে প্রতিদিন এক গ্লাস দুধ শরীরকে সুস্থ রাখে, নিরোগ রাখে, শিশুদের শারীরিক মানসিক সব দিক থেকে সুরক্ষা করে তাই প্রতিদিন দুধ পানের অভ্যাস গড়ে তুলার আহবান জানান বক্তারা।

আজ মঙ্গলবার (১ জুন) বেলা ১১টায় কক্সবাজার প্রাণী সম্পদ অফিসে জেলা প্রাণী সম্পদ অফিস কর্তৃক আয়োজিক বিশ্ব দুগ্ধ দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। একই সাথে দুধ উৎপাদনের সাথে সম্পৃক্ত সকল খামারীদের সরকারি ভাবে সহায়তা প্রদান এবং প্রণোদনা প্রদানের আহবান জানান।

কক্সবাজার ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা যাঃ অসীম বরণ সেন এস সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি মোস্তাক আহামদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) খন্দকার গোলাম শাহনেওয়াজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, সাংবাদিক মাহাবুবুর রহমান, ইমাম খাইর। এতে জেলার অসংখ্যা খামারী এবং প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কক্সবাজারে ছোটবড় ৬৩৬২ গরুর খামার এবং ২০৩ টি মহিষের খামার আছে যা থেকে বছরে ৮২ হাজার লিটার দুধ উৎপাদন হয়। তবে জেলা চাহিদা আছে ২ লাখ ১৬ হাজার ২৫৩ লিটার দুধ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads