শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেরানীগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে আজ শুরু হলো শেখ রাসেল স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আজ শুক্রবার সকালে ১১টায় আগানগর ইউনিয়নের আমবাগিচা খেলার মাঠে টুর্নামেন্ট শুরু হয়।
শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জাকির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর সাংগঠনিক সচিব
কে. এম. শহিদউল্লাহ উদ্বোধন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, যুগ্ম আহবায়ক ম ই মামুন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মো. রফিক, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির শাহ খুশি , ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আসরারুল হাসান আসু, দক্ষিণ থানা আওয়ামী যুবলীগের সভাপতি মামুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু,শ্রমিক লীগ নেতা ফরিদ।
এসময় সংলিপ্ত বক্তব্য দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মো. রফিক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম.ই মামুন, মীর আসাদ হোসেন টিটু,কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী যুবলীগ নেতা মাহমুদ আলম।
বক্তারা বলেন, সেই ভয়াল রাতে শেখ রাসেলকে পাষণ্ডরা। তারা ছোট্ট শিশুটিকেও হত্যা করেছে। আমরা শেখ রাসেল এর আত্মার মাগফিরাত কামনা করে। আজ সেই শেখ রাসেল টুর্নামেন্ট ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। এ খেলার মাধ্যমে শিশু কিশোরদের মনে বিকাশ ঘটবে। কিশোররা খারাপ পথে যাবে না।
প্রধান অতিথি বক্তব্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী আহবায়ক শাহীন আহমেদ বলেন, শেখ রাসেল আমাদের অহংকার আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাত দান করুন।
তিনি আমবাগিচা খেলার মাঠকে আরো সুন্দর করবো। এছাড়া এ মাঠের চার পাশে গাছ লাগিয়ে সবুজ বেষ্টনী পরিনত ও মাঠে খেলা পিপাসুদের বসার জন্য ছাউনি তৈরি করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের খেলায় মোট ৪০ টি টিম অংশ গ্রহণ করেন। আজ উদ্বোধনী খেলায় আগানগর স্টার জুনিয়র বয়েজ" বনাম" আগানগর এমব্রয়ডারি সমিতি মুখোমুখি হবে।
খেলায় বিজয়ী দলকে ৫০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হবে। রানার্সআপ দলকে ২৫ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হবে। এ খেলা মার্চের প্রথম সপ্তাহে শেষ হবে।





