৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ছে

সংগৃহীত ছবি

সরকার

৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে পাঁচ দফায় ছুটি বাড়ল।

বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হচ্ছে। এ বিষেযে আগামীকাল (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসে সধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত এবং তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads