৪৫০ পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

৪৫০ পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা 

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০২০

গাজীপুরের কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহ আলম শেখ পৌরসভার ৭নং ওয়ার্ডের ৫টি গ্রামের ৪৫০ কর্মহীন পরিবারকে দিয়েছেন আর্থিক ও খাদ্য সহায়তা।

বুধবার দুপুরে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগীতায় ওই ওয়ার্ডের গোলাবাড়ী, বাঘেরপাড়া, উত্তরগাও, কুমারটেক ও চৌড়া গ্রামের সাড়ে ৪শ পরিবারের ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেন সাবেক ছাত্রলীগ নেতা।

খাদ্য সহায়তার মধ্যে ছিল ৭ কেজি চাল ও ২ কেজি আলু। আর আর্থিক সহায়তার আওতায় ১০০ পরিবারকে ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. কামরুল ইসলাম, সেলিম মিয়া, মুসা মিয়া,  রয়েল খান, রুহুল আমিন, নুরুল ইসলাম, কাজী নাসেক, নূরআলম শেখ, রমজান আলী প্রমুখ।

সাবেক ছাত্রলীগ নেতা শাহআলম জানান,  করোনায়  দেশের  এই  সংকটময়  পরিস্থিতি  মোকাবেলা  করার  জন্য  এবং  অসহায়  মানুষের  মুখে  একটু  হাসি  ফুটানোর  জন্য এ আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ ব্যাপারে সার্বিক সহযোগীতা করেছেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads