৪০তম বিসিএসের প্রিলিমিনারিতে পাস করেছে ২০ হাজার ২৭৭ জন

সংগৃহীত ছবি

শিক্ষা

৪০তম বিসিএসের প্রিলিমিনারিতে পাস করেছে ২০ হাজার ২৭৭ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জুলাই, ২০১৯

৪০ তম বিসিএস প্রিলিমিনিরারির ফল প্রকাশ প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ২০ হাজার ২৭৭ জন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে।

প্রসঙ্গত, চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০তম বিসিএসে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী।

এ বিসিএসে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এবার প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads