২ কেজি ১৫০ গ্রামের ইলিশ

সংগৃহীত ছবি

সারা দেশ

২ কেজি ১৫০ গ্রামের ইলিশ

  • তালতলী (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর, ২০২১

পায়রার নদীতে জেলেদের জালে ধরা পড়ল দুই কেজি ১৫০ গ্রামের ওজনের বড় ইলিশ মাছ। গতকাল শনিবার সকালে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী আনোয়ার তালুকদার মাছটি জেলে আকাব্বর তালুকদারের কাছ থেকে কিনে নেন তিন হাজার ১৮০ টাকায়।

আকাব্বর তালুকদার বলেন, গত শুক্রবার রাতে পায়রা নদীতে জাল ফেলি, পরে জাল তুলে দেখি বড় একটি ইলিশ মাছ আমার জালে ধরা পড়েছে। আমার জানা মতে, এ মৌসুমে এত বড় ইলিশ এই প্রথম ধরা পড়ল। স্থানীয় নান্না জোমাদ্দারের আড়তে মাছটি নিলামে তুলেছি মৎস্য ব্যবসায়ী আনোয়ার সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads