১৯০ টন চাল আত্মসাৎ, কুতুবদিয়া খাদ্য কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ফাইল ছবি

জাতীয়

১৯০ টন চাল আত্মসাৎ, কুতুবদিয়া খাদ্য কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ৭ সেপ্টেম্বর, ২০২০

সরকারি কর্মকর্তা,কর্মচারী ডিলারসহ অন্যরা মিলে ১৯০ মেট্টিক টন চাল আত্মসাতের অভিযোগে কুতুবদিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা সহ ৬ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

সোমবার সমন্বিত জেলা কার্যক্রম চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রতন দাশ বাদী হয়ে মামলাটি করেন।

এতে আসামী করা হয়েছে কুতুবদিয়া উপজেল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে কারাগারে) পলাশ চৌধুরী, কুতুবদিয়া খাদ্য গুদামের খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী মো. শাহজাহান প্রকাশ মিটু,নিরাপত্তা প্রহরী নেজাম উদ্দিন,জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের স্প্রেম্যান ( বর্তমানে কুতুবদিয়ায় কর্মরত) মো. শাহজাহান,মেসার্স হিমায়ন সী ফুডস এর প্রোপাইটার শহরের টেকপাড়া সিকদার মহলের জানে আলমের স্ত্রী দিলরুবা হাসান,ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মাস্টার শফিকুর রহমানের ছেলে সেলিম রেজা। মামলার প্রধান আসামী পলাশ চৌধুরী বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে,গত ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই ১০ দিনে কক্সবাজার সদর এলএসডি থেকে ঠিকাদার দিলরুবা হাসান এবং সেলিম রেজার মাধ্যমে ৩০২.৬৭৯ মেট্রিক চাল কুতুবদিয়া খাদ্য গুদামে পাঠানো হয়। সেখানে থেকে ১৯০ মেট্টিক টন চাল আত্মসাৎ করা হয়।

এ বিষয়ে মামলার বাদী দুদকের সহকারী পরিচালক রতন দাশ জানান,ক্ষমতার অপব্যবহার করে আসামীরা ১৯০,৪৪২ মেট্রিকটন চাল আত্মসাৎ করে যার বাজার মূল্য ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা। যা দন্ডবিধি ৪০৯/১০৯ ধারা ১৯৪৭ সনদের দুর্নীতি বিরোধী আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। পরবর্তীদের তদন্তকালে আরো কেউ জড়িত আছে প্রমাণ পাওয়া গেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads