বাংলাদেশ

১৪ এপ্রিল থেকে সব ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ এপ্রিল, ২০২১

দেশে ১৪ এপ্রিল থেকে সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, ১৪ তারিখ থেকে সাতদিন যাত্রীবাহী সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। লকডাউনের প্রজ্ঞাপন আসার পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, লকডাউনের সময়ে অনুমতি নিয়ে কার্গো বিমান, স্পেশাল/চাটার্ড ফ্লাইট চলাচল করতে পারবে।

করোনার সংক্রমণ রোধে দেশে গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা চলছে। এ কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads