হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত ছবি

সারা দেশ

হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ মার্চ, ২০২০

টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় ওমান ফেরত এক প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্প‌তিবার সন্ধ্যায় ওই প্রবাসীকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা।

জানা যায়, ওই প্রবাসী ওমান থেকে দেশে ফিরে জনসম্মুখে ঘুরা ফেরা করছিলেন। খবর পেয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ওই প্রবাসীকে জরিমানা করা হয়েছে। প‌রে তা‌কে একটি ঘরে একাই থাকার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads