কোয়ারেন্টাইনে না থাকলে প্রবাসীদের পাসপোর্ট জব্দ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাইল ছবি

জাতীয়

হোম কোয়ারেন্টাইনে না থাকলে প্রবাসীদের পাসপোর্ট জব্দ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ মার্চ, ২০২০

দেশে আসা প্রবাসীরা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থাকলে তাদের পাসপোর্ট জব্দ করা হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার (২২ মার্চ) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ট্যাটাসটি এখানে তুলে ধরা হলো :

বিদেশ ফেরতদের অবশ্যই সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতেই হবে।

সকল উপজেলায় বিদেশ ফেরতদের তালিকা তৈরি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইউনিয়ন চেয়ারম্যানদের সহোযোগিতায় তা নিশ্চিত করছেন। কোনো তথ্য থাকলে তাদের জানাবেন দয়া করে।

যারা এই নির্দেশনা মানতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে সংক্রমণ রোগ প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন থেকে তাদের পাসপোর্টও জব্দ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads